Logo Logo

বাকেরগঞ্জে অগ্নিকাণ্ডে তিনটি বসত ঘর পুড়ে ছাই


Splash Image

বরিশালের বাকেরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের পূর্ব লক্ষ্মীপাশা গ্রামের হাওলাদার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে রওনা হয়। তবে যাতায়াতের রাস্তা সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি দুর্ঘটনাস্থলে পৌঁছাতে প্রতিবন্ধকতার মুখে পড়ে।

বাকেরগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন লিডার আরিফুর রহমান জানান, রাস্তা সরু থাকায় গাড়ি নিয়ে সরাসরি ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে অগ্নিনির্বাপক কর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই তিনটি বসতঘর ও ঘরে থাকা মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...