বিজ্ঞাপন
পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, হাটহাজারী উপজেলা সমাজসেবা অফিসার মুজাহিদুল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আইয়ুবসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
সফরের শুরুতে কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতারের নেতৃত্বে মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা বিনিময় শেষে মহাপরিচালক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং কেন্দ্রের বাগানে একটি ‘চায়না বারোমাসি’ আমের চারা রোপণ করেন।
মহাপরিচালকের আগমন উপলক্ষে কেন্দ্রটিতে এক মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে কেন্দ্রের সার্বিক সেবা কার্যক্রমের প্রবাহচিত্র তুলে ধরেন। উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতারের সঞ্চালনায় এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
শিশুদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে মহাপরিচালকসহ উপস্থিত সকলে মুগ্ধ হন। অনুষ্ঠান শেষে শিশুরা মহাপরিচালকের হাতে তাদের নিজ হাতে তৈরি পুঁতির তৈরি একটি কলার ছড়া উপহার হিসেবে তুলে দেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শাহ মোহাম্মদ মাহবুব কেন্দ্রের সার্বিক পরিবেশ, আবাসন ব্যবস্থা ও অফিস ব্যবস্থাপনা সহ বিভিন্ন সেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং গভীর সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এ সময় কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আক্তার বলেন, “মহাপরিচালকের এই ঝটিকা পরিদর্শন আমাদের কেন্দ্রের সেবা কার্যক্রমকে আরও অধিক সমৃদ্ধ ও বেগবান করবে বলে আমরা বিশ্বাস করি।”
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদাবাদে অবস্থিত এই সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রটি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সুবিধাবঞ্চিত, বিপন্ন ও পথশিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কাজ করছে। কেন্দ্রটি নিরাপদ আশ্রয়, খাদ্য, বস্ত্র, মৌলিক স্বাস্থ্যসেবা, শিক্ষা, ধর্মীয় ও নৈতিক শিক্ষা, জীবন দক্ষতা উন্নয়ন, মনোসামাজিক সহায়তা, কারিগরি প্রশিক্ষণ, চিত্তবিনোদন, চাকরিতে নিযুক্তকরণ ও পুনর্বাসনসহ নানাবিধ জনকল্যাণমূলক সেবা পরিচালনা করে আসছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...