বিজ্ঞাপন
রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আখতার আহমেদ এই পরিসংখ্যান তুলে ধরেন। ইসির তথ্য অনুযায়ী, একক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সর্বোচ্চ ভোট পেয়ে শীর্ষস্থান দখল করেছে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিএনপি মোট ভোটের ৪৯ দশমিক ৯৭ শতাংশ পেয়ে প্রথম অবস্থানে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৫ দশমিক ৭৯ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
ইসির পরিসংখ্যানে অন্যান্য দলগুলোর অবস্থান নিম্নরূপ:
* জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ৩ দশমিক ০৫ শতাংশ
* ইসলামী আন্দোলন বাংলাদেশ: ২ দশমিক ৭০ শতাংশ
* বাংলাদেশ খেলাফত মজলিস: ২ দশমিক ০৯ শতাংশ
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, অন্যান্য ছোট দলগুলোর প্রাপ্ত ভোটের হার ১ শতাংশের নিচে রয়েছে। বিশেষভাবে উল্লেখ্য যে, দেশের অন্যতম বৃহৎ দল জাতীয় পার্টি ১৯৯টি আসনে প্রার্থী দিলেও তারা মাত্র শূন্য দশমিক ৮৯ শতাংশ ভোট পেয়েছে।
ইসি সচিব মো. আখতার আহমেদ জানান, নির্বাচনের স্বচ্ছতা ও নির্ভুলতা বজায় রাখতেই দলভিত্তিক এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। তিনি আরও বলেন, এবারের নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতের প্রকৃত প্রতিফলন ঘটেছে এবং কমিশন একটি সার্থক নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...