Logo Logo

নীলফামারী জামায়াতের শহর শাখার সভাপতি মাজেদুল, সেক্রেটারি সেলিম উদ্দিন


Splash Image

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার ২০২৬ সেশনের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) শহরের আল হেলাল একাডেমিতে অনুষ্ঠিত সাথী সমাবেশে মাজেদুল ইসলাম সভাপতি এবং সেলিম উদ্দিন সেক্রেটারি নির্বাচিত হন। সাথীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়।


বিজ্ঞাপন


কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন। কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।

সাথী সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত মাজেদুল ইসলামকে ২০২৬ সেশনের জন্য শহর শাখা সভাপতি হিসেবে ঘোষণা করা হয় এবং কেন্দ্রীয় সভাপতি তাকে শপথবাক্য পাঠ করান। পরবর্তীতে সাথীদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মাজেদুল ইসলাম শাখা সেক্রেটারি হিসেবে সেলিম উদ্দিনের নাম মনোনীত করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মুস্তাকুর রহমান জাহিদ, জেলা জামায়াতের নায়েবে আমির ডঃ খায়রুল আলম, সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম এবং রংপুর মহানগর সভাপতি নুরুল হুদা প্রমুখ। দীর্ঘ প্রক্রিয়া শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘটে।

নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ নীলফামারী শহরে ছাত্রশিবিরের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল এবং ছাত্রসমাজের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...