Logo Logo

ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমলো সোনার দাম


Splash Image

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মানভেদে প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকায় নেমে এসেছে, যা গতকাল সোমবার পর্যন্ত ছিল ২ লাখ ৬১ হাজার টাকা।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বাজুসের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নতুন নির্ধারিত এই দাম আজ সকাল ১০টা থেকেই সারাদেশে কার্যকর হয়েছে বলে সংগঠনটি নিশ্চিত করেছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা। তবে সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপা এখনো ৬ হাজার ৩৫৭ টাকায় বিক্রি হচ্ছে।

আন্তর্জাতিক বাজারেও বর্তমানে সোনার দাম নিম্নমুখী। গোল্ডপ্রাইস ডট ওআরজি সূত্রে জানা গেছে, বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম বর্তমানে ৪ হাজার ৯৫৮ ডলার, যা আগের দিন ছিল ৫ হাজার ৪০ ডলার।

উল্লেখ্য, গত জানুয়ারির শেষে বিশ্ববাজারে অস্থিরতার কারণে দেশের বাজারেও সোনার দাম রেকর্ড পরিমাণ বেড়েছিল। গত ২৯ জানুয়ারি একলাফে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ভরিপ্রতি দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় তোলা হয়েছিল, যা ছিল বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।

সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারের দরপতনের প্রভাবে দেশীয় বাজারেও সোনার দামে এই ইতিবাচক পরিবর্তন এসেছে। গত এক মাসের ব্যবধানে কয়েক দফায় ওঠানামার পর বর্তমান দাম সাধারণ ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তিদায়ক হতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...