Logo Logo

বাকেরগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


Splash Image

বরিশাল সংবাদ দাতাঃ বাকেরগঞ্জে অত্যন্ত আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে ' শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়েছে।


বিজ্ঞাপন


৪ নভেম্বর বুধবার বিকাল ৩ টা ৩০ মিনিটে উপজেলার দুধল ইউনিয়নের গাজী নগর ইটের ভাটা সংলগ্ন মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র দলের আহবায়ক নেয়ামুল হক (নাহিদ) দুধল ইউনিয়ন ছাত্র দলের সভাপতি আমিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মোঃ রাকিব তালুকদার এবং পৌর ছাত্র দলের আহবায়ক এইচ এম রুহুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে নেয়ামুল হক (নাহিদ) বলেন, খেলা ধুলা একদিকে যেমন শারীরিক সুস্থতা প্রদান করে, অন্যদিকে তেমনি মানসিক বিকাশ সাধন করে। বর্তমান কিশোর ও তরুণ সমাজ নানাবিধ মাদকদ্রব্য ও নেশা জাতীয় কর্মকাণ্ডে আসক্ত হয়ে যাচ্ছে, যা পুরো জাতির জন্য অশুভ সংকেত। এই খারাপ অভ্যাস থেকে মুক্ত করে একটি সুস্থ জাতি গড়ে তুলতে খেলা ধুলা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করতে পারে। তিনি বলেন সমাজকে মাদকের মত ভয়াবহ নেশার ছোবল থেকে বাঁচাতে উদীয়মান তরুণ ও কিশোরদেরকে ক্রীড়া মুখী করতে হবে।

উদ্বোধনী ম্যাচটি দেখতে দুপুর থেকেই টুর্নামেন্ট মাঠে ভিড় জমতে শুরু করেন ফুটবল প্রেমীরা। হাজারো দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠ জুড়ে এক আনন্দময় পরিবেশের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...