বিজ্ঞাপন
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন এই মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী থাকছেন। শপথ গ্রহণকারী নতুন মন্ত্রীদের আনা-নেওয়ার জন্য ইতিমধ্যেই ৪৯টি গাড়ি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সকাল থেকেই আমন্ত্রিত সদস্যদের ফোন করে শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানানো হচ্ছে।
নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে যারা দায়িত্ব পাচ্ছেন তাদের মধ্যে রয়েছেন— মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ডা. এজেডএম জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, শেখ রবিউল আলম, আসাদুল হাবিব দুলু, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম, আফরোজা খানম রিতা, মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের। এছাড়া টেকনোক্র্যাট কোটায় থাকছেন মোহাম্মদ আমিনুর রশীদ ও খলিলুর রহমান।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার তালিকায় রয়েছেন— এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, ফরহাদ হোসেন আজাদ, শামা ওবায়েদ, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, আজিজুল বারি হেলাল, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ খৈয়াম। টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হচ্ছেন আমিনুল হক।
উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে বিএনপি আজ সকালে সংসদ ভবনে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছে। নবনির্বাচিত এমপিরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও কৌশলগত কারণে ‘সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ’-এর সদস্য হিসেবে আজ আলাদাভাবে শপথ নেননি।
বিকেলের এই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষিত নতুন সরকার পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করবে। দেশি-বিদেশি অসংখ্য অতিথির উপস্থিতিতে এই আয়োজন সম্পন্ন করার সব প্রস্তুতি শেষ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...