বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া একটার দিকে জাতীয় সংসদ ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান।
সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পাশাপাশি এনসিপি সদস্যরা একই সঙ্গে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবেও শপথ নিয়েছেন। এবারের নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোটসঙ্গী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিল এনসিপি। এর আগে জামায়াতের সংসদ সদস্যরাও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।
তবে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দল বিএনপি। দলটির নবনির্বাচিত সংসদ সদস্যরা আজ শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংস্কার পরিষদের শপথ গ্রহণ থেকে বিরত ছিলেন।
বিএনপির শপথ অনুষ্ঠান শুরুর আগে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দলীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি এসময় সাদা ও নীল রঙের দুটি ফরম প্রদর্শন করে বলেন, তারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি।
সালাহউদ্দিন আহমদ আরও যুক্তি দেন যে, সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি এখনও বর্তমান সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী এই পরিষদ গঠিত হলে আগে সেটিকে সংবিধানে ধারণ করতে হবে এবং কে এই পরিষদের সদস্যদের শপথ পড়াবেন, তার আইনি বিধান করতে হবে। সাংবিধানিক এই অস্পষ্টতা দূর না হওয়া পর্যন্ত বিএনপি এই দ্বিতীয় শপথ গ্রহণ করবে না বলে তিনি স্পষ্ট জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...