Logo Logo

৫ আগস্টের পর রাজবাড়ীতে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও ব্যানার টানানো


Splash Image

দীর্ঘ বিরতির পর রাজবাড়ীতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও উদ্বোধনী ব্যানার টানানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে শহরের রাজবাড়ী জেলা বাংলাদেশ আওয়ামী লীগ কার্যালয় চত্বরে এ দৃশ্য দেখা যায়।


বিজ্ঞাপন


সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্যালয়ের দেয়ালে একটি ব্যানার টানানো রয়েছে এবং ভবনের পাশে জাতীয় পতাকা উড়ছে। এ সময় কার্যালয় প্রাঙ্গণে কয়েকজন স্থানীয় ব্যক্তিকে অবস্থান করতে দেখা যায়। ব্যানারে লেখা ছিল, ৫ আগস্ট ২০২৪ সালের পর রাজবাড়ীতে প্রথমবারের মতো ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে জেলা বাংলাদেশ যুবলীগ।

ব্যানারে আরও উল্লেখ করা হয়, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেলের নেতৃত্বে পার্টি অফিস উদ্বোধন করা হয়েছে। তবে এ আয়োজনের বিষয়ে জেলা আওয়ামী লীগ বা যুবলীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কার্যক্রমে স্থবিরতা কাটিয়ে এমন উদ্যোগ নতুন করে আলোচনা তৈরি করেছে। ঘটনাটি নিয়ে এলাকায় বিভিন্ন মহলে কৌতূহল ও আলোচনা চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...