Logo Logo

ভাঙ্গায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার


Splash Image

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় হাইওয়ে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আজিমনগর ইউনিয়নের মধ্য ব্রাহ্মণপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে আজিমনগর ইউনিয়নের সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বাড়ির বিপরীত পাশে মহাসড়কের ধারে ওই নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। নিহতের বয়স আনুমানিক ৪৫ বছর। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশের একটি দল এসআই মো. মোশারফ হোসেনের নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। প্রাথমিকভাবে নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ভাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, নিহত নারীর নাম-পরিচয় উদ্ঘাটন এবং মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এই ঘটনার পর এলাকায় সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...