বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল সাড়ে ৯টা থেকেই নতুন এই দর কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী, এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের মূল্য পড়বে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ৪৩ হাজার ৯৫৩ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৯ হাজার ৭৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৭১ হাজার ১১১ টাকায় কেনাবেচা হবে।
বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের এই বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি আবশ্যিকভাবে যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও গুণমান ভেদে মজুরির পরিমাণে তারতম্য হতে পারে।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি স্বর্ণের দাম সর্বশেষ সমন্বয় করা হয়েছিল। সে সময় ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৩০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৮ বার বৃদ্ধি এবং ১২ বার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
২০২৫ সালের পরিসংখ্যানে দেখা গেছে, গত বছর মোট ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়। স্বর্ণের দাম কমলেও বর্তমানে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বাজারে ২২ ক্যারেটের এক ভরি রুপা ৬ হাজার ৩৫৭ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যান্য মানের রুপার মধ্যে ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৯০৭ টাকায় স্থির রয়েছে। চলতি বছর রুপার দাম ১৭ বার সমন্বয় করা হয়েছে এবং ২০২৫ সালে মোট ১৩ বার এই দামের পরিবর্তন আনা হয়েছিল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...