বিজ্ঞাপন
বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রেরিত এক চিঠিতে তিনি নবনিযুক্ত প্রধানমন্ত্রীর ঐতিহাসিক এই বিজয়ে মার্কিন জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা ও নিরন্তর সফলতা কামনা করেন।
অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার অংশীদারিত্ব পারস্পরিক সম্মান এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।
চিঠিতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়েছে। ট্রাম্প বিশ্বাস করেন, নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে পারস্পরিক বাণিজ্য চুক্তিগুলো বাস্তবায়নের মাধ্যমে উভয় দেশের কৃষক ও শ্রমিকরা সরাসরি উপকৃত হবেন।
পাশাপাশি প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে চিঠিতে। নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করার মাধ্যমে বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য উচ্চমানের আমেরিকান সরঞ্জাম ও প্রযুক্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট ট্রাম্প তার চিঠিতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে অতীতের যেকোনো সময়ের চেয়ে আরও সুদৃঢ় ও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতি তার পূর্ণ আস্থার কথাও পুনর্ব্যক্ত করা হয়েছে এই অভিনন্দন বার্তায়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...