বিজ্ঞাপন
গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে আইন মন্ত্রণালয়ে যোগদান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের মর্যাদা রাষ্ট্র যথাযথভাবে সংরক্ষণ করবে।
আইনমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। একই সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচার প্রক্রিয়াকে গতিশীল রাখাকে সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা অটুট রাখতে আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...