Logo Logo

ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির সহায়তা পেল সাতজন ভিক্ষুক


Splash Image

শেরপুরের নালিতাবাড়ীতে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপজেলার দুইজন ভিক্ষুকে মনোহারী দোকানের সরঞ্জাম ও পাঁচজন ভিক্ষুকের মাঝে দেশীয় জাতের চারটি করে মোট বিশটি ছাগল দেওয়া হয়।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে সমাজসেবা কার্যালয়ের সম্মুখে এ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রেজওয়ানা আফরিন বলেন, "সমাজে ভিক্ষাবৃত্তি রোধ এবং ভিক্ষুকদের পুনর্বাসন করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সরকারের একটি মানবিক পদক্ষেপ। এ কর্মসূচির মাধ্যমে ভিক্ষুকদের আত্মমর্যাদা ফিরে আসবে এবং তারা সমাজে সম্মানের সাথে জীবনযাপন করতে পারবে।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, সমাজসেবা অফিসে কর্মচারী সহ স্থানীয় সাংবাদিক এবং কর্মসূচিতে নির্বাচিত উপকারভোগীরা।

সমাজসেবা অফিসের তথ্যে , উপজেলার ১. মর্জিনা খাতুন, ২. আ. লতিফ মনোহারী দোকান করার জন্য সকল সরঞ্জাম দেওয়া হয়। এবং ১. হরবুলা, ২. মাজেদা খাতুন, ৩. শামছুদ্দীন,৪. দোলাল মিয়া,৫. জহুরা খাতুন কে পাঁচটি করে ছাগল দেওয়া হয়।

তারা দীর্ঘদিন ধরে উপজেলার ভিন্ন এলাকায় ভিক্ষা করে আসছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে আত্মমর্যাদার লক্ষ্যে এই পেশা থেকে তাদের ফিরিয়ে আনতে সরকারি ভাবে সহযোগীতা করে তাদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য অনুপ্রাণিত করা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, এটি সমাজকল্যাণ মন্ত্রণালয়-এর অধীনে এক মানবিক ও সচেতনতামূলক প্রয়াস, যা নালিতাবাড়ীর সামাজিক উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। এবং নালিতাবাড়ী উপজেলার ভিক্ষুকদের আত্মমর্যাদা ফিরিয়ে দিতে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...