বিজ্ঞাপন
পুলিশ পরিদর্শক পি.এম. মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতরা সবাই ফরিদপুরের হাড়োকান্দি এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে উদ্ধারকৃত মাদকের পরিমাণ ও পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে আশিকুর রহমান রাহাতের (২৫) কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মোঃ সুমন মৃধা ওরফে ইয়াকুবের (৩২) কাছ থেকে ২ হাজার ৯০০ পিস এবং মোঃ মিরাজুল ইসলামের (২৯) কাছ থেকে ৩ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
অভিযান চলাকালে মাদক ক্রয়-বিক্রয়ে সরাসরি সহযোগিতার অভিযোগে মোঃ রুমান মোল্লা (২৯) ও মোহাম্মদ সোলায়মান মৃধাসহ আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত এবং শনাক্ত হওয়া সকল আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
সাহসিকতাপূর্ণ এই অভিযানে সহকারী কর্মকর্তা হিসেবে অংশ নেন এসআই মোহাম্মদ হান্নান মিয়া, কাজী মোঃ মুসতাসীম, আব্দুল হক খলিফা, মোঃ তানিম হোসেন ও হেদায়েত উল্লাহ। এছাড়াও এএসআই মোঃ আব্দুর রহমানসহ কনস্টেবল মেহেদী হাসান, রকিবুল ইসলাম ও মাহফুজ অভিযানে সক্রিয় ভূমিকা পালন করেন।
ফরিদপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এই ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। শহরকে মাদকমুক্ত করতে এ ধরনের ঝটিকা অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...