Logo Logo

সাংবাদিকতা হবে প্রশাসনিক হস্তক্ষেপ বিহীন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী


Splash Image

দেশে নিরাপদ ও ভীতিহীন পরিবেশে সাংবাদিকদের নিজস্ব নীতিমালা অনুযায়ী পেশাগত দায়িত্ব পালনের নিশ্চয়তা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় কোনো ধরনের প্রশাসনিক হস্তক্ষেপ ছাড়াই সাংবাদিকতা চলবে।


বিজ্ঞাপন


শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী হওয়ার পর নিজ জেলা বরিশালে এটিই তাঁর প্রথম সফর।

তথ্যমন্ত্রী বলেন, "সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে গণমাধ্যম কাজ করে এবং এক্ষেত্রে সাংবাদিকেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকেরা যেসব বাস্তব সমস্যার সম্মুখীন হন, তা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।"

সাংবাদিকদের দীর্ঘদিনের দাবি প্রসঙ্গে তিনি জানান, সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি সরকারের বিশেষ বিবেচনায় রয়েছে। এ লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে নতুন ওয়েজ বোর্ড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, "এই সরকার কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য নয়, বরং একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণ করাই আমাদের মূল লক্ষ্য। সরকার পরিকল্পনা মাফিক প্রতিটি কাজ যথাসময়ে সম্পন্ন করবে।"

আসন্ন উৎসবের প্রস্তুতি সম্পর্কে মন্ত্রী আরও জানান, সাধারণ মানুষের কষ্ট লাঘবে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগেই সরকারের পক্ষ থেকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।

বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...