Logo Logo

প্রথমবারের মতো তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান


Splash Image

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।


বিজ্ঞাপন


কার্যালয়ে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ভবনের মূল প্রবেশপথে যাওয়ার আগে প্রধানমন্ত্রী সেখানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে অত্যন্ত আন্তরিকতার সাথে কুশল বিনিময় করেন। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাসনামলে দায়িত্ব পালনকারী পুরোনো কর্মীদের অনেককে নাম ধরে ডেকে কাছে টেনে নেন এবং তাঁদের খোঁজখবর নেন।

দাপ্তরিক কার্যক্রম শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যালয় চত্বরে একটি 'স্বর্ণচাঁপা' ফুলের চারা রোপণ করেন। চারা রোপণ শেষে তিনি মহান আল্লাহপাকের দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলামসহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে বিশেষ স্মারক ডাক টিকিট উন্মোচন করেন। এর মাধ্যমে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে দিনটির রাষ্ট্রীয় কর্মসূচির সূচনা করেন তিনি।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তেজগাঁও কার্যালয়ে এটিই তাঁর প্রথম কর্মদিবস, যা কেন্দ্র করে কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...