বিজ্ঞাপন
নেপালের আধা-সামরিক বাহিনী আর্মড পুলিশ ফোর্সের (এপিএফ) মুখপাত্র বিষ্ণু প্রসাদ ভাট্টা জানান, বাসটিতে মোট ৪৬ জন যাত্রী ছিলেন। স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটের দিকে পৃথ্বী হাইওয়ে দিয়ে চলার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী ত্রিশুলি নদীতে পড়ে যায়।
দুর্ঘটনার পর পরই নেপালের সেনাবাহিনী, আর্মড পুলিশ ফোর্স এবং নিয়মিত পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ উদ্ধারকারী দল দ্রুত তৎপরতা শুরু করে। উদ্ধারকারীরা নদী ও দুর্ঘটনাকবলিত বাস থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করেন। এছাড়া ২৮ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
নিহতদের মধ্যে নিউজিল্যান্ডের একজন পুরুষ নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এছাড়া আহতদের মধ্যে জাপান ও নেদারল্যান্ডসের দুই নারী পর্যটক রয়েছেন। তারা নেপালে ভ্রমণের জন্য এসেছিলেন বলে জানা গেছে।
প্রাথমিকভাবে ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া না গেলেও পুলিশের ধারণা, বাসের উচ্চগতি এই মর্মান্তিক দুর্ঘটনার প্রধান কারণ হতে পারে। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত শুরু করেছে নেপাল পুলিশ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...