Logo Logo

সরিয়ে দেওয়া হলো তাজুলকে, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম


Splash Image

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে বড় পরিবর্তন এনেছে সরকার। মো. আমিনুল ইসলামকে ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

মন্ত্রণালয়ের সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, ট্রাইব্যুনালের মামলা পরিচালনার স্বার্থে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মো. আমিনুল ইসলাম চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করবেন। একই আদেশের মাধ্যমে বর্তমান চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকার তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় এই পদে নিয়োগ দিয়েছিল।

গত দেড় বছর পুনর্গঠিত এই ট্রাইব্যুনালে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। তার নেতৃত্বে চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেয় প্রসিকিউশন। বর্তমানে ট্রাইব্যুনাল-১ ও ২-এ এসব মামলার বিচারকাজ চলমান রয়েছে।

ইতিমধ্যে তিনটি মামলার রায় ঘোষিত হয়েছে, যেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধানসহ ২৬ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাসহ দুটি মামলা বর্তমানে রায়ের অপেক্ষায় রয়েছে। আগামী ৪ মার্চ রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারিত রয়েছে।

জুলাই হত্যাকাণ্ডের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে সংঘটিত গুম ও নির্যাতনের মামলাগুলোর বিচারও এই ট্রাইব্যুনালে চলমান। বির্তকিত সামরিক কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ আওয়ামী লীগের বহু প্রভাবশালী সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য বর্তমানে এসব মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারের মুখোমুখি রয়েছেন। নতুন চিফ প্রসিকিউটর নিয়োগের মাধ্যমে বিচার প্রক্রিয়ায় নতুন গতিশীলতা আসবে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...