বিজ্ঞাপন
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সরাইল সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ এনাম খাঁ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা মোবারক হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জাবেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি এবং সরাইল উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা কুতুব উদ্দিন।
ইফতার সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, সাধারণ মানুষের সেবায় জামায়াতে ইসলামী সর্বদা পাশে থাকার চেষ্টা করে। পবিত্র রমজান মাসকে সামনে রেখে দরিদ্র পরিবারগুলো যেন স্বাচ্ছন্দ্যে ইফতার করতে পারে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় সরাইল উপজেলা জামায়াতে ইসলামীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...