Logo Logo

নির্মাণকাজে অপচয় রোধ ও নৈতিকতা বজায় রাখার নির্দেশ সেতুমন্ত্রীর


Splash Image

ফাইল ছবি।

রাষ্ট্রের অর্থ মানেই জনগণের অর্থ—এই মূলমন্ত্রকে ধারণ করে উন্নয়ন কাজে সব ধরনের অপচয় রোধ করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।


বিজ্ঞাপন


তিনি বলেন, ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ নয়, বরং দেশের সামগ্রিক স্বার্থকে প্রাধান্য দিয়ে অনৈতিক চর্চা পরিহার করতে হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে ৪৪তম বিসিএস (সড়ক ও জনপথ) ক্যাডারের ৩২ জন নবীন কর্মকর্তার সাত দিনব্যাপী ‘ইনডাকশন প্রশিক্ষণ’ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী নবীন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, বর্তমান সরকার টেকসই অবকাঠামোগত উন্নয়ন ও রাষ্ট্রীয় অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের এই লক্ষ্য অর্জনে নতুন কর্মকর্তাদের সততা, আন্তরিকতা ও নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কর্মকর্তাদের উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটিয়ে রাষ্ট্রের প্রত্যাশা পূরণে নতুন নতুন উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ নবীন কর্মকর্তাদের স্বাগত জানান। তিনি বলেন, “আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আজকের এই নবীন কর্মকর্তারাই দেশের উজ্জ্বল ভবিষ্যতের কাণ্ডারি।”

প্রশিক্ষণ শেষে নতুন নিয়োগপ্রাপ্ত ৩২ জন প্রকৌশলী ও কর্মকর্তা তাদের ওপর অর্পিত দায়িত্ব দেশপ্রেম ও নিষ্ঠার সাথে পালনের অঙ্গীকার করেন। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...