বিজ্ঞাপন
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড পরিচালিত ‘বিচক্রাফ্ট সি৯০’ মডেলের বিমানটি সন্ধ্যা ৭টা ১১ মিনিটে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়। উড্ডয়নের মাত্র ২৩ মিনিট পর রাঁচি বিমানবন্দর ও রাডারের সঙ্গে বিমানটির সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) তথ্যমতে, ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে বারাণসীর প্রায় ১০০ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে বিমানটি রাডার থেকে পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। বিমানটির টেল নম্বর ছিল ভিটি-এজেভি।
বিমানের প্যাক্স ম্যানিফেস্ট অনুযায়ী, এতে সাতজন আরোহী ছিলেন। যার মধ্যে ছিলেন দুইজন পাইলট, একজন গুরুতর অসুস্থ রোগী, দুইজন রোগীর পরিচর্যাকারী, একজন চিকিৎসক এবং একজন প্যারামেডিক। জানা গেছে, ৪১ বছর বয়সী ওই রোগী একটি দুর্ঘটনায় শরীরের ৬৩ শতাংশ দগ্ধ নিয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তাকে উন্নত চিকিৎসার জন্য রাঁচি থেকে দিল্লির একটি হাসপাতালে স্থানান্তর করা হচ্ছিল।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই জেলা প্রশাসনের অনুসন্ধান ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে এয়ারক্রাফট এক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)-এর একটি বিশেষজ্ঞ দল পাঠানো হচ্ছে।
তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার বিস্তারিত কারণ জানানো সম্ভব নয় বলে উল্লেখ করেছে ডিজিসিএ। বর্তমানে চাতরা জেলার দুর্গম এলাকায় উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...