Logo Logo

তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে সাতক্ষীরা জেলা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ


Splash Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।


বিজ্ঞাপন


সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে উপদেষ্টার নিজস্ব কার্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আলহাজ্ব আব্দুর রউফ, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা চেম্বার অফ কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু। এছাড়াও আলহাজ্ব আব্দুর রউফের সাথে তাঁর দুই পৌত্র সামির সোয়েব রাদমির ও আব্দুল্লাহ আল সিয়াম এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক যুবনেতা মোহাম্মদ শাফিন আহমেদ উপস্থিত ছিলেন।

বৈঠকে সাতক্ষীরা জেলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলহাজ্ব আব্দুর রউফ জেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের চাঙ্গা রাখতে এবং সংগঠনকে শক্তিশালী করতে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উপদেষ্টাকে অবহিত করেন।

নেতৃবৃন্দের বক্তব্য শোনার পর উপদেষ্টা হুমায়ুন কবির সাতক্ষীরায় দলের অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখা এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "দেশের সামগ্রিক সংস্কার ও গণতান্ত্রিক প্রক্রিয়া সুসংহত করতে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের ভূমিকা অপরিসীম। তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করে জনগণের আস্থা অর্জন করতে হবে।"

সাক্ষাৎ শেষে আলহাজ্ব আব্দুর রউফ বলেন, "দলের অভিভাবক তারেক রহমানের উপদেষ্টার সাথে এই সাক্ষাৎ আমাদের সাংগঠনিক শক্তিকে আরও বৃদ্ধি করবে। আমরা সাতক্ষীরায় বিএনপিকে একটি শক্তিশালী দুর্গ হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।"

নাসিম ফারুক খান মিঠু জানান, কেন্দ্রীয় নেতৃত্বের এই দিকনির্দেশনা আগামীতে সাতক্ষীরার উন্নয়ন ও সাংগঠনিক পুনর্গঠনে বিশেষ প্রেরণা হিসেবে কাজ করবে।

প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...