বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে মুকসুদপুর উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু। তিনি বলেন, "গত ২৩ ফেব্রুয়ারি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় মুকসুদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নিয়ে যে খবর প্রচার করা হয়েছে, তার কোনো সত্যতা নেই। প্রকৃতপক্ষে মুকসুদপুর উপজেলা বিএনপির সাংগঠনিক কোনো পক্ষের মধ্যে এ ধরনের কোনো সংঘর্ষ বা হতাহতের ঘটনা ঘটেনি।"
লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে গণমাধ্যমে মিথ্যা তথ্য সরবরাহ করেছে। এই বানোয়াট সংবাদের কারণে দলের সাংগঠনিক সুনাম নষ্ট হয়েছে এবং তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
তারিকুল ইসলাম রাজু আরও উল্লেখ করেন, এই সংবাদ প্রচারের আগে সংশ্লিষ্ট দলীয় নেতৃবৃন্দের কোনো বক্তব্য নেওয়া হয়নি, যা পেশাদার সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। তিনি অবিলম্বে এই ভিত্তিহীন সংবাদ প্রত্যাহার ও সংশোধনের দাবি জানান। ভবিষ্যতে যেকোনো সংবাদ প্রকাশের আগে প্রকৃত ঘটনা যাচাই-বাছাই করে বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশের জন্য তিনি সাংবাদিকদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খানও বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...