Logo Logo

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন স্বাস্থ্য মন্ত্রী


Splash Image

জিয়ারতকালে নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


ঢাকায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর মাজার এবং বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়া-র কবর জিয়ারত করেছেন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তিনি নরসিংদীর অন্যান্য আসনের নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে এ জিয়ারত সম্পন্ন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান; বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুল; নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী খায়রুল কবির খোকন; নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য **মঞ্জুর এলাহী**সহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...