Logo Logo

হাতিয়ায় এমপি হান্নান মাসউদের গাড়িবহরে হামলা


Splash Image

নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েছেন স্থানীয় সংসদ সদস্য হান্নান মাসউদ।


বিজ্ঞাপন


বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় এমপি সমর্থক ও বিরোধীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ২ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক নির্বাচনের পর ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজ নিতে আজ প্রকল্প বাজার এলাকায় যান এমপি হান্নান মাসউদ। তিনি সেখানে পৌঁছালে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার গাড়িবহরে অতর্কিত হামলা চালায়। এই খবর ছড়িয়ে পড়লে এমপির সমর্থকদের সঙ্গে হামলাকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। বর্তমানে উভয় পক্ষ সড়কের দুই পাশে অবস্থান নেওয়ায় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

হামলায় আহত এনসিপির দুই সমর্থককে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংসদ সদস্য হান্নান মাসউদ ঘটনাস্থলেই সড়কের ওপর অবস্থান নিয়েছেন।

এমপি হান্নান মাসউদ অভিযোগ করে বলেন, "প্রকল্প বাজারে পরিদর্শনকালে বেলাল মাঝির নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীরা আমার ওপর হামলা চালিয়েছে। এই বেলাল মাঝি ২০১৮ সালেও সাবেক এমপি ফজলুল আজিমের ওপর হামলার সঙ্গে জড়িত ছিল। হামলাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত আমি এই রাজপথ ছাড়ব না।"

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, খবর পেয়ে তিনি দ্রুত পুলিশ সদস্যসহ ঘটনাস্থলে পৌঁছেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...