বিজ্ঞাপন
বুধবার (২৫ ফেব্রুয়ারি) মনোহরদী উপজেলার মনোহরদী সেন্ট্রাল হাসপাতালে অনুমোদনহীন কীট ব্যবহার করায় ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং অনুমোদনহীন কীট জব্দ করা হয়।
এ ছাড়াও জনকল্যাণ মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে একই আইনের সংশ্লিষ্ট ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক সিরাজুম মুনিরা।
নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...