Logo Logo

কোটালীপাড়ায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কর্মরত সাংবাদিকদের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (২৫ ফেব্রুয়ারি) মাহে রমজানের রহমতের সপ্তম দিনে স্থানীয় ‘ক্যাফে ৭১’ রেস্টুরেন্টে এই বিশেষ আয়োজন করেন প্রেসক্লাব কোটালীপাড়ার সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি মেহেদী হাসানাত।

ইফতার মাহফিলে কোটালীপাড়ার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব কোটালীপাড়ার সাবেক সভাপতি মিজানুর রহমান বুলু, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ লাল দাস এবং সহ-সভাপতি প্রমথ রঞ্জনসহ ক্লাবের সকল সদস্য।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোল্লা মহিউদ্দিন, সাধারণ সম্পাদক কাজী পলাশ এবং কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এফ এম মাহবুব সুলতান।

ইফতারের আগে সাংবাদিকরা কুশল বিনিময় করেন এবং রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।

ইফতারের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে আয়োজক মেহেদী হাসানাত বলেন, “রহমতের দশ দিন প্রায় শেষ হয়ে যাচ্ছে। আমরা দেশের শান্তি ও কল্যাণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করি। কর্মরত সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ হয়ে সততার সাথে ‘কলম সৈনিক’ হিসেবে কাজ করে যেতে হবে। সমাজ ও দেশের প্রতি আমাদের যে দায়বদ্ধতা রয়েছে, তা পালনে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানাই।”

সবশেষে দেশ ও জাতির কল্যাণ এবং সাংবাদিকদের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...