Logo Logo

সিলেট মেট্রোপলিটন পুলিশের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় সভা


Splash Image

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) হেডকোয়ার্টারের মিলনায়তনে সিলেট সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে মেট্রোপলিটন পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি করপোরেশন প্রশাসক।

সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। সভায় নগর পরিচালনা, আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা জোরদার এবং নাগরিক সেবা আরও কার্যকর করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সুশাসন প্রতিষ্ঠা ও নিরাপদ নগর গড়ে তুলতে সিটি করপোরেশন ও পুলিশের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। অপরদিকে কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পুলিশি সেবার মান উন্নয়ন ও জনবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...