Logo Logo

ব্রাহ্মণবাড়িয়ায় মেহনতি ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ।


Splash Image

পবিত্র মাহে রমজান উপলক্ষে মেহনতি ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে মানবিক এই উদ্যোগে নিম্নআয়ের দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক, নির্মাণশ্রমিক ও পথচারী শ্রমজীবী মানুষ মাঝে তুলে দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


আজ বৃহস্পতিবার(২৬ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজক সংগঠনের উদ্যোগে প্রায় শতাধিক অসহায় ও কর্মজীবী মানুষের হাতে ইফতার প্যাকেট তুলে দেওয়া হয়।

প্রতিটি প্যাকেটে ছিল খেজুর, ছোলা, মুড়ি, বেগুনি, জিলাপি, ফল ও বিশুদ্ধ পানির বোতল। বিতরণ কার্যক্রমেয় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ব্রাহ্মণবাড়িয়ার সংগঠনের সভাপতি ও সুহিলপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোঃ রুকন উদ্দিন, তৌহিদুল ইসলাম, মোঃ সজিব, মোঃ জাকারিয়াসহ স্থানীয় স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে নিজ হাতে ইফতার সামগ্রী তুলে দেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রমজানের তাৎপর্য হলো আত্মসংযম ও সহমর্মিতা। সমাজের বিত্তবানদের এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তারা বলেন, আমাদের সামান্য প্রচেষ্টা যদি একজন রোজাদারের মুখে হাসি ফোটায়, সেটাই আমাদের সার্থকতা।

ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা বলেন, দিনভর কাজের পর ইফতার জোগাড় করা অনেক সময় কষ্টকর হয়ে পড়ে। এই সহায়তা তাদের জন্য বড় স্বস্তি। রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করতে এমন উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...