Logo Logo

ধর্মের নামে ফ্যাসিবাদ সহ্য নয়: সাকি


Splash Image

সরকার উগ্রবাদবিরোধী কঠোর অবস্থানে কথা উল্লেখ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, বাংলাদেশে একটি উগ্র দক্ষিণপন্থা মাথাচাড়া দিয়ে উঠছে। এরা দেশের অগ্রগতি ও গণতান্ত্রিক চেতনাকে বাধাগ্রস্ত করতে চায়। আমরা যেমন ফ্যাসিবাদ মোকাবিলা করেছি, তেমনি ধর্মের নামে কোনো ধরনের ফ্যাসিবাদও সহ্য করা হবে না।


বিজ্ঞাপন


শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক একেএম ভিপি মুসার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।

জুনায়েদ সাকি বলেন, বাংলাদেশকে একটি সত্যিকারের গণতান্ত্রিক ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে জাতীয় ঐক্যের বিকল্প নেই। বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই মানুষের অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিত করা সম্ভব।

প্রতিমন্ত্রী বলেন, আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে যাব। শহীদদের আত্মত্যাগ আমাদের একসূত্রে আবদ্ধ করেছে। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে ঐক্য ও সততার রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক এমপি এম এ খালেক পি এস সি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা মেজর সাইদ, সহ আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মহসিন, সদস্য ইঞ্জিনিয়ার কাজী দবির উদ্দিন, নাজমুল হুদা, এমদাদুল হক সাইদ, সালে মুসা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ফরিদ, সাবেক সাধারণ সম্পাদক ম. ম. ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, জালাল উদ্দিন বাদাল, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশ, সাবেক আহ্বায়ক ভিপি মজিবসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...