Logo Logo

পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলা


Splash Image

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলের মিরানশাহ এবং স্পিনওয়ামে অবস্থিত পাকিস্তানি সামরিক ক্যাম্পে ড্রোন হামলা চালিয়েছে আফগানিস্তানের তালেবান যোদ্ধারা।


বিজ্ঞাপন


আফগানিস্তানের টোলো নিউজের বরাত দিয়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক লাইভ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

অজ্ঞাত নিরাপত্তা সূত্রের বরাতে টোলো নিউজ জানিয়েছে, তালেবান যোদ্ধাদের এই আকস্মিক ড্রোন হামলার ফলে স্পিনওয়াম সামরিক ক্যাম্পে ভয়াবহ আগুন ধরে যায়। গত বৃহস্পতিবার রাতে পাকিস্তানি বাহিনীর চালানো বিমান হামলার প্রতিশোধ নিতেই এই পাল্টা হামলা চালানো হয়েছে বলে ওই নিরাপত্তা সূত্র দাবি করেছে।

তবে আফগান বাহিনীর এই ড্রোন হামলায় পাকিস্তানি সামরিক ক্যাম্পে ঠিক কী পরিমাণ হতাহত বা সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। পাকিস্তান সেনাবাহিনীও আনুষ্ঠানিকভাবে এই হামলার বিষয়ে কোনো বিবৃতি দেয়নি।

এর আগে আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক কড়া হুঁশিয়ারিতে জানিয়েছিলেন, পাকিস্তান যদি তাদের সামরিক অভিযান অব্যাহত রাখে, তবে ইসলামিক এমিরেটের বাহিনীও যথাযথ ও সিদ্ধান্তমূলক ব্যবস্থা নিতে পুরোপুরি সক্ষম।

পাকিস্তানের সামরিক তৎপরতার প্রতিক্রিয়ায় জাবিহুল্লাহ মুজাহিদ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, "প্রয়োজন পড়লে আমাদের হাত তাদের (পাকিস্তানের) গলা পর্যন্ত পৌঁছাতে পারে।" তার এই মন্তব্যের পর পরই সীমান্ত অঞ্চলে ড্রোন হামলার ঘটনা ঘটল, যা দুই দেশের মধ্যকার উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

গত কয়েক দিন ধরে সীমান্ত এলাকায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় পুরো অঞ্চলে চরম অস্থিরতা বিরাজ করছে। সামরিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই ড্রোন হামলা দুই প্রতিবেশী দেশের সম্পর্কের আরও অবনতি ঘটাতে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...