Logo Logo

নীলফামারীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতকার্যে শীর্ষে মানারাত মাদ্রাসা


Splash Image

নীলফামারী সদর উপজেলায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জুনিয়র ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে মানারাত মাদ্রাসার শিক্ষার্থীরা। এই মাদ্রাসা থেকে মোট ২১ জন শিক্ষার্থী বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে, যার মধ্যে ৬ জন ট্যালেন্টপুল ও ১৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।


বিজ্ঞাপন


অবিস্মরণীয় এই ফলাফলে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই সাফল্য এখন পুরো এলাকায় আলোচনার শীর্ষবিন্দুতে পরিণত হয়েছে। কৃতিত্বপূর্ণ এই ফলাফল উদযাপনে মাদ্রাসা চত্বরে কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাবেয়া বালিকা বিদ্যা নিকেতনের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মানারাত মাদ্রাসার সভাপতি মজিবুর রহমান। এছাড়াও মাদ্রাসার পরিচালক আলমগীর হোসেনসহ শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ শিক্ষার্থীদের এই সাফল্যে অভিনন্দন জানান।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ইমাম সাব্বির হোসেনের মাতা রুকাইয়া ইয়াসমিন তার প্রতিক্রিয়ায় বলেন, "এই অর্জনের সকল কৃতিত্ব মাদ্রাসার শিক্ষকদের। তাদের অক্লান্ত পরিশ্রম এবং সঠিক নির্দেশনার মাধ্যমেই আজ আমাদের সন্তানরা এই সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।"

মাদ্রাসার পরিচালক আলমগীর হোসেন এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, "সদর উপজেলায় জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের শীর্ষে মানারাত মাদ্রাসা অবস্থান করায় আমরা অত্যন্ত আনন্দিত। এর পেছনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের যে সম্মিলিত প্রচেষ্টা ছিল, তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই।"

তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, মানারাত মাদ্রাসাকে উত্তরবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...