বিজ্ঞাপন
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ঠাকুরগাঁওবাসীর জন্য সুসংবাদ দিয়ে মন্ত্রী জানান, জেলায় মেডিকেল কলেজ স্থাপনের প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে চলছে। একটি বিশেষজ্ঞ দল ইতোমধ্যে জমি পরিদর্শনে এসেছেন এবং আজই স্থান নির্ধারণের কাজ শেষ হবে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের মধ্যেই এই মেডিকেল কলেজে ছাত্র ভর্তি শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জননিরাপত্তা ও জনস্বাস্থ্য রক্ষায় মাদক নিয়ন্ত্রণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশ প্রশাসনকে কঠোরভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, ঠাকুরগাঁও পৌরসভার উন্নয়ন এবং কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। সভায় নারীদের উন্নয়নের জন্য গৃহীত বিভিন্ন কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঠাকুরগাঁওয়ে কোনো দুর্নীতিবাজের ঠাঁই হবে না। যারা দুর্নীতি করবে তাদের দেখার জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বাধীনভাবে কাজ করবে। সরকার কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না।
মতবিনিময় সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং যে কাজগুলো প্রক্রিয়াধীন আছে সেগুলো দ্রুত শেষ করার জন্য কর্মকর্তাদের তাগিদ দেন মন্ত্রী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...