সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আব্দোলরহিম মৌসাভি (বাঁয়ে) এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ।
বিজ্ঞাপন
রোববার (১ মার্চ) ইরানের স্থানীয় সময় সকালের দিকে তারা প্রাণ হারান বলে নিশ্চিত করেছে দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ।
প্রতিবেদনে জানা গেছে, গত শনিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে ইরানজুড়ে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী। এই হামলার ধারাবাহিকতায় রোববার সকালে শীর্ষ এই দুই সামরিক কর্মকর্তা নিহত হন।
এর আগে শনিবারের হামলায় ইরানের প্রতিরক্ষা বিভাগের আরও দুই গুরুত্বপূর্ণ উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। তারা হলেন—সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর শীর্ষ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর এবং প্রতিরক্ষা উপদেষ্টা আলী শামখানি।
ইরানের শীর্ষ সামরিক নেতৃত্বের এমন বড় ধরনের ক্ষতিতে মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় তেহরানের পক্ষ থেকে পরবর্তীতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই নজর রাখছে বিশ্ব সম্প্রদায়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...