বিজ্ঞাপন
সোমবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক চারটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। নিয়োগপ্রাপ্তরা সকলেই চুক্তিভিত্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের দায়িত্ব পালন করবেন।
স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পাওয়া এসএএম মাহফুজুর রহমানের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি গ্রেড-১ পদে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে, তিন উপ-প্রেস সচিবের নিয়োগের প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, মোস্তফা জুলফিকার হাসান, মো. সুজাউদ্দৌল্লা ও মো. জাহিদুল ইসলামকে গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপে এই নিয়োগ প্রদান করা হয়েছে। তাদের ক্ষেত্রেও অন্য সব প্রতিষ্ঠানের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্ত জুড়ে দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, এই নিয়োগগুলোর অন্যান্য আনুষঙ্গিক শর্তাবলি সম্পাদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইংকে আরও গতিশীল করতেই এই নতুন নিয়োগগুলো দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...