বিজ্ঞাপন
তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জননিরাপত্তা নিশ্চিত করতে ছিনতাই, চাঁদাবাজি এবং মাদক নির্মূলে কোনো প্রকার শিথিলতা প্রদর্শন করা যাবে না।
সোমবার (২ মার্চ) সকালে পুলিশ সদরদপ্তর থেকে অনলাইন প্ল্যাটফর্মে দেশের সকল জেলার পুলিশ সুপারদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।
দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে এই সভার আয়োজন করা হয়।
আইজিপি তার বক্তব্যে মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি বন্ধে বিশেষ গুরুত্বারোপ করেন। এই লক্ষ্যে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও মহাসড়কে টহল ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেন তিনি। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে আগাম প্রস্তুতি গ্রহণের ওপর জোর দেন পুলিশ প্রধান। তিনি বলেন, ঈদে যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা নিতে হবে যাতে সাধারণ মানুষ নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে।
থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের প্রতি সংবেদনশীল হওয়ার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, "মানুষের সঙ্গে সদাচরণ করে তাদের আস্থা অর্জন করতে হবে। থানায় আসা প্রতিটি ব্যক্তি যেন হাসিমুখে ফিরতে পারেন, তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব।" তিনি আরও সতর্ক করে বলেন, কোনোভাবেই যেন নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হয়।
বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য জেলা পুলিশ সুপারদের প্রতি আহ্বান জানান মো. আলী হোসেন ফকির। তিনি একটি নিরাপদ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
উক্ত মতবিনিময় সভায় পুলিশ সদরদপ্তরের সংশ্লিষ্ট অতিরিক্ত আইজিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...