Logo Logo

কাশিয়ানীতে মাদকবিরোধী বিশেষ অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার


Splash Image

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গোপালগঞ্জ।


বিজ্ঞাপন


রবিবার (০২ মার্চ) সকাল ৮টা থেকে ৮টা ৫০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে কাশিয়ানী থানাধীন মহেশপুর গ্রামে আসামি মোছাঃ আছমা বেগম ওরফে ছোটু (৪৩)-এর নিজ দখলীয় বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার ঘর থেকে অবৈধ মাদকদ্রব্য হিসেবে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মোছাঃ আছমা বেগম ছোটু (৪৩) মহেশপুর গ্রামের বাসিন্দা। তার স্বামী মোঃ রেজাউল শেখ। পিতা মৃত মঞ্জুর মুন্সী ও মাতা রুকিয়া বেগম। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে কাশিয়ানী থানা-এ হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বলেন, গোপালগঞ্জ জেলাকে মাদকমুক্ত রাখতে অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদকবিরোধী কার্যক্রম সফল করতে জনসাধারণের সহযোগিতা কামনা করেন।

স্থানীয় সচেতন মহল মনে করছে, এ ধরনের ধারাবাহিক অভিযান মাদক ব্যবসায়ীদের জন্য কঠোর বার্তা হিসেবে কাজ করবে এবং যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে সহায়ক ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...