বিজ্ঞাপন
সেন্টকোমের পক্ষ থেকে জানানো হয়েছে, গত দুদিন আগেও ওমান উপসাগরের জলসীমায় ইরানের ১১টি যুদ্ধজাহাজ টহল দিচ্ছিল। সোমবার এক বিশেষ অভিযানের মাধ্যমে সেই সবগুলো জাহাজ ধ্বংস করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় ইরানের আর কোনো যুদ্ধজাহাজের অস্তিত্ব নেই।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গত কয়েক দশক ধরে ওমান উপসাগর দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক বিভিন্ন বাণিজ্যিক ও মালবাহী জাহাজে ইরান হামলা এবং হয়রানি চালিয়ে আসছিল। মার্কিন বাহিনী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, হয়রানির সেই দিনগুলো শেষ হয়ে গেছে এবং তা আর কখনোই ফিরে আসবে না।
আন্তর্জাতিক সমুদ্রসীমায় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করছে ওয়াশিংটন। তবে এই ধ্বংসাত্মক অভিযানের বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা পাল্টা বিবৃতি পাওয়া যায়নি।
এই সামরিক পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যের জলসীমায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নতুন করে চরমে পৌঁছাবে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সেন্টকোম তাদের অবস্থানে অনড় থেকে সমুদ্রপথে অবাধ চলাচল নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
সূত্র : আনাদোলু এজেন্সি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...