Logo Logo

যুদ্ধের মধ্যেই ভূমিকম্পে কাঁপল ইরান


Splash Image

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় বিপর্যস্ত ইরানে এবার প্রাকৃতিক দুর্যোগ হানা দিয়েছে। দেশটিতে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলার চতুর্থ দিনে মঙ্গলবার (৩ মার্চ) গেরাশ অঞ্চলে ৪ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। যুদ্ধকালীন এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে ভূমিকম্পের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


বিজ্ঞাপন


মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। যুদ্ধের ভয়াবহতার মাঝেই এই প্রাকৃতিক দুর্যোগ দেশটিতে এক নারকীয় পরিস্থিতির সৃষ্টি করেছে। তবে ভূমিকম্পে নতুন করে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, গত চার দিনের টানা যুদ্ধে ইরানে নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়ে গেছে। হামলায় আহত হয়েছেন আরও শত শত ইরানি নাগরিক। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রথম দফার আঘাতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির শীর্ষ পর্যায়ের ৪৮ জন কর্মকর্তা ও সামরিক কমান্ডার নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রাজধানী তেহরানসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে এখনো হামলা অব্যাহত রয়েছে। প্রভাবশালী দেশগুলোর এই যৌথ অভিযানে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ও প্রশাসনিক কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির সাধারণ নাগরিকরা জীবন বাঁচাতে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটাছুটি করছেন।

আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, শীর্ষ নেতৃত্ব হারানোর পর ইরান বর্তমানে চরম নেতৃত্ব সংকটে ভুগছে। একদিকে সামরিক আগ্রাসন আর অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ—সব মিলিয়ে পারস্য উপসাগরীয় এই দেশটি এখন ইতিহাসের কঠিনতম সময় পার করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...