বিজ্ঞাপন
বুধবার (৪ মার্চ) সুপ্রিম কোর্টের ছয়জন আইনজীবী জনস্বার্থে এই রিটটি দায়ের করেন।
রিটকারী আইনজীবীরা হলেন—অ্যাডভোকেট গোলাম কিবরিয়া, জিল্লুর রহমান, আবু দাউদ নিজামী, আল মুত্তাকী বিল্লাহ, ইসমাঈল হোসেন সবুজ ও খালিদ সাইফুল্লাহ। আবেদনে স্থানীয় সরকার সচিব এবং নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা) এক প্রজ্ঞাপনের মাধ্যমে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেয়।
নিযুক্ত প্রশাসকদের তালিকায় রয়েছেন—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...