Logo Logo

আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩


Splash Image

মধ্যপ্রাচ্যে সৃষ্ট চরম উত্তেজনা ও নিরাপত্তা সংকটের কারণে গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতসহ সাতটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, যেখানে গত তিন দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১৭৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে।


বিজ্ঞাপন


বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথ বন্ধ থাকায় ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি ফ্লাইট বাতিল হয়। আজ বুধবার (৪ মার্চ) নতুন করে আরও ২৫টি ফ্লাইট বাতিলের তালিকায় যুক্ত হয়েছে, যা বিদেশগামী হাজার হাজার যাত্রীকে চরম ভোগান্তিতে ফেলেছে।

বুধবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইন্সের ৫টি, কুয়েত এয়ারওয়েজের ২টি, জাজিরা এয়ারওয়েজের ২টি এবং এয়ার অ্যারাবিয়ার ৮টি ফ্লাইট রয়েছে। এ ছাড়া বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলার ৪টি ফ্লাইটও বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

এদিকে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ৫ মার্চ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েতগামী সকল ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশসীমা পুনরায় উন্মুক্ত না হওয়া পর্যন্ত এই অচলাবস্থা কাটবে না বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...