ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
বুধবার (৪ মার্চ) বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানী ঢাকা থেকে এই বিশেষ অভিযান শুরু হবে এবং পর্যায়ক্রমে তা সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে। বর্তমানে চাঁদাবাজ, অস্ত্রধারী ও দাগি আসামিদের একটি নির্ভুল ও নির্মোহ তালিকা তৈরির কাজ চলছে। তালিকা সম্পন্ন হওয়ার পরপরই তাদের আইনের আওতায় নিয়ে আসতে কঠোর অভিযান শুরু করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অভিযান সফল করতে দেশের সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জনগণকে আশ্বস্ত করে বলেন, "দেশের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। আমরা আশা করছি, আমাদের পরিকল্পনা অনুযায়ী খুব দ্রুতই এই কার্যক্রমের সুফল সাধারণ মানুষ ভোগ করতে পারবেন।"
বিরাজমান পরিস্থিতিতে অপরাধীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী।
ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত এই সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং অভিযানের কৌশলগত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...