বিজ্ঞাপন
আজ বুধবার (৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানেরনেতৃত্বে শহরের জগতবাজার ও আনন্দবাজার এলাকায় পাইকারি ও খুচরা নিত্যপণ্যের দোকানসমূহে ব্যাপক মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী, এডিএম তাহমিনা আক্তার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অভিযানকালে ব্যবসা প্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ, পণ্যের মজুত পরিস্থিতি ও নির্ধারিত দামে বিক্রি হচ্ছে কি না, এসব বিষয় খতিয়ে দেখা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে মেসার্স শাহ আমানত ট্রেডার্স ও আরিফুল ইসলাম নামে ২টি প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এছাড়াও কয়েকটি প্রতিষ্ঠানে অনিয়মের কারণে সতর্ক করা হয়েছে।
জেলা প্রশাসক বলেন, বাজার অবস্থা ভালো। এক-দুইটা ছাড়া সবাই কৃষি বিপণন অধিদপ্তরের নিয়ম মেনে ব্যবসা করছে। বাজারদর কম আছে । কেউ বাড়াচ্ছে না। রমজান ও আসন্ন বাজার পরিস্থিতি বিবেচনায় নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকি চালানো হবে।
তিনি আরো বলেন,কোনো অসাধু ব্যবসায়ী বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...