বিজ্ঞাপন
বাহরাইনের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, হামলায় আহত দুই বাংলাদেশি হলেন নাজিমউদ্দিন ও কামরুল ইসলাম। তারা বর্তমানে কিং হামাদ হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাহরাইন ডিফেন্স ফোর্সের (বিডিএফ) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তাদের দেখতে যান।
হাসপাতাল পরিদর্শনকালে রাষ্ট্রদূত আহতদের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। প্রবাসীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করায় তিনি হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় রাষ্ট্রদূতের পক্ষ থেকে চিকিৎসাধীন ওই দুই প্রবাসীর পরিবারের সদস্যদের সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়া হয়। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তায় দূতাবাস সর্বদা সজাগ রয়েছে বলেও জানানো হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...