Logo Logo

ফরিদপুরে রাজু শেখ হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি


Splash Image

ফরিদপুর সদর উপজেলায় মাদক সংক্রান্ত দ্বন্দ্বে নির্মমভাবে খুন হওয়া রাজু শেখের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সোয়া ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত শহরের গুহলক্ষীপুর এলাকার বাসিন্দাদের উদ্যোগে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে নিহত রাজু শেখের স্ত্রী নীশি খাতুন, মা সবি খাতুন এবং ভাই ইব্রাহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এ সময় স্বজনদের আহাজারিতে সেখানকার পরিবেশ ভারি হয়ে ওঠে। বক্তারা অভিযোগ করেন, রাজু শেখ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা অত্যন্ত প্রভাবশালী হওয়ায় তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আন্দোলনকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার বেশ কিছুদিন পার হলেও এখনো পর্যন্ত মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িত প্রধান অভিযুক্ত হৃদয়, মারুফ, মেহুরুন শিল্পী ও রবিউলসহ অন্যান্য পলাতক আসামিদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান।

বক্তারা আরও বলেন, মাদক ব্যবসায় বাধা দেওয়া বা মাদক সংক্রান্ত বিরোধের জেরে রাজুকে প্রাণ দিতে হয়েছে। এই ধরনের জঘন্য অপরাধের পুনরাবৃত্তি রোধে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসির দাবি করেন তারা। একই সঙ্গে মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এলাকাবাসী আল্টিমেটাম দিয়েছেন যে, দ্রুত সময়ের মধ্যে আসামিরা গ্রেপ্তার না হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...