ইরাকের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুলাইমানিয়ায় স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে একটি ড্রোন হামলার পর স্থানটিতে আগুন লেগে যায় / ছবি- সংগৃহীত
বিজ্ঞাপন
বৃহস্পতিবার ভোরে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘প্রেস টিভি’র এক প্রতিবেদনে জানানো হয়েছে, তারা ‘ইরানবিরোধী বিচ্ছিন্নতাবাদী বাহিনী’ নির্মূল করতে এই বিশেষ সামরিক অপারেশন শুরু করেছে। উত্তর ইরাকের সুলাইমানিয়াহ প্রদেশে ইতিমধ্যে বেশ কয়েকটি শক্তিশালী ও ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
স্থানীয় গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যমতে, কুর্দি অঞ্চলের আরবাত, জারকুইজ ও সুরদাশ এলাকায় অন্তত চারটি বিশাল বিস্ফোরণ ঘটেছে। এই হামলার মূল লক্ষ্য ছিল ইরাকভিত্তিক সশস্ত্র কুর্দি গোষ্ঠী ‘কোমালা’র (Kurdistan Toilers Association) সদর দপ্তর।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, ইরাক সীমান্তে অবস্থানরত কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো সম্প্রতি মার্কিন প্রশাসনের সঙ্গে গোপন বৈঠকে মিলিত হয়েছিল। অভিযোগ উঠেছে, তারা পশ্চিম ইরান থেকে দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর বড় ধরনের হামলার পরিকল্পনা এবং ওয়াশিংটনের কাছ থেকে অত্যাধুনিক সামরিক সহায়তা গ্রহণের বিষয়ে শলাপরামর্শ করছিল। এই নিরাপত্তা হুমকি নস্যাৎ করতেই ইরান আগাম ও অতর্কিত এই হামলা চালিয়েছে বলে সামরিক বিশ্লেষকরা ধারণা করছেন।
বর্তমান পরিস্থিতিতে ইরাক সীমান্তে উত্তেজনা তুঙ্গে রয়েছে এবং ইরানের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধকে আরও দীর্ঘস্থায়ী ও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...