Logo Logo

নেত্রকোনায় রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

Splash Image

নেত্রকোনা পৌরসভার বলাইনগুয়া এলাকায় রাতের আঁধারে ক্রয়কৃত জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নেত্রকোনা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, জেলা শহরের জয়নগর এলাকার বাসিন্দা প্রণজিত সাহা ২০০৭ সালে বলাইনগুয়া এলাকায় প্রাণনাথ চন্দ্র সরকারের কাছ থেকে ১৮ দশমিক ৫০ শতাংশ জমি ক্রয় করেন। এরপর থেকে তিনি ওই জমিতে চাষাবাদসহ বিভিন্নভাবে ভোগদখল করে আসছিলেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, পরবর্তীতে প্রাণনাথ চন্দ্র সরকার প্রণজিত সাহার কাছে বিক্রি করা ওই ১৮ দশমিক ৫০ শতাংশ জমিসহ মোট ৮৫ শতাংশ জমি অন্য ব্যক্তিদের কাছেও বিক্রি করেন। বিষয়টি জানতে পেরে প্রণজিত সাহা ২০২৫ সালের ১৪ নভেম্বর ভূমি অফিসে গিয়ে খারিজ ভাঙার জন্য আবেদন করেন। ভূমি অফিস থেকে জানানো হয়, খারিজ ভাঙার প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

অভিযোগ অনুযায়ী, গত ৫ মার্চ দিবাগত রাত আনুমানিক ১টার দিকে (৬ মার্চ) প্রাণনাথ চন্দ্র সরকার তার সহযোগীদের নিয়ে প্রণজিত সাহার ক্রয়কৃত জমি দখলের উদ্দেশ্যে পিলার, কাঠ ও টিন নিয়ে সেখানে ঘর তোলার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় প্রণজিত সাহার স্ত্রী ঝুমুর রানী সাহা বাদী হয়ে প্রাণনাথ চন্দ্র সরকারসহ ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬–৭ জনকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন সরকার বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। জমি সংক্রান্ত বিরোধ পূর্ব থেকেই রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, জেলা শহরের জয়নগর এলাকার বাসিন্দা প্রণজিত সাহা ২০০৭ সালে বলাইনগুয়া এলাকায় প্রাণনাথ চন্দ্র সরকারের কাছ থেকে ১৮ দশমিক ৫০ শতাংশ জমি ক্রয় করেন। এরপর থেকে তিনি ওই জমিতে চাষাবাদসহ বিভিন্নভাবে ভোগদখল করে আসছিলেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, পরবর্তীতে প্রাণনাথ চন্দ্র সরকার প্রণজিত সাহার কাছে বিক্রি করা ওই ১৮ দশমিক ৫০ শতাংশ জমিসহ মোট ৮৫ শতাংশ জমি অন্য ব্যক্তিদের কাছেও বিক্রি করেন। বিষয়টি জানতে পেরে প্রণজিত সাহা ২০২৫ সালের ১৪ নভেম্বর ভূমি অফিসে গিয়ে খারিজ ভাঙার জন্য আবেদন করেন। ভূমি অফিস থেকে জানানো হয়, খারিজ ভাঙার প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

অভিযোগ অনুযায়ী, গত ৫ মার্চ দিবাগত রাত আনুমানিক ১টার দিকে (৬ মার্চ) প্রাণনাথ চন্দ্র সরকার তার সহযোগীদের নিয়ে প্রণজিত সাহার ক্রয়কৃত জমি দখলের উদ্দেশ্যে পিলার, কাঠ ও টিন নিয়ে সেখানে ঘর তোলার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় প্রণজিত সাহার স্ত্রী ঝুমুর রানী সাহা বাদী হয়ে প্রাণনাথ চন্দ্র সরকারসহ ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬–৭ জনকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন সরকার বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। জমি সংক্রান্ত বিরোধ পূর্ব থেকেই রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...