Logo Logo

নেত্রকোণায় ২ কেজি গাঁজাসহ যুবক আটক


Splash Image

নেত্রকোণা শহরে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবকের নাম সনজিত সরকার (২৯)। তিনি জেলার মোহনগঞ্জ উপজেলার জিকরলা গ্রামের সুষেন চন্দ্র সরকারের ছেলে।


বিজ্ঞাপন


পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (রাত) মধ্যরাতে শহরের রাজুর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় নেত্রকোণা মডেল থানা পুলিশ। এ সময় সন্দেহভাজন হিসেবে সনজিত সরকারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে সাথে থাকা প্রায় ২ কেজি গাঁজা জব্দ করা হয়।

নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-মামুন সরকার জানান, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা।

তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নেত্রকোণা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে শুক্রবার দুপুরে আটক সনজিত সরকারকে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...