বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ০৬টায় লবণচরা আমতলা ২য় গলিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অন্য দুই আসামি হলেন লবণচরার সোনার বাংলা গলি এলাকার আনিসের ছেলে রানা এবং একই এলাকার নুরুল হকের ছেলে আব্দুল্লাহ আল নোমান প্রকাশ নয়ন (২৮)। ডালিম খান লবণচরার ভাজাওয়ালা এলাকার মৃত নবাব আলী খানের ছেলে।
এসআরবি-৬ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল লবণচরার আমতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় উল্লেখিত বিদেশি অস্ত্র ও গুলিসহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গ্রেফতারকৃত আসামি মোঃ ডালিম খানের বিরুদ্ধে খুলনা মহানগরীর লবণচরা থানায় বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ৭টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কেএমপি-র লবণচরা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...